ঢাকা - ১০ দিনের সূর্যোদয় ও সূর্যাস্ত
ঢাকা জেলার সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিশ্লেষণ
ঢাকা বাংলাদেশের রাজধানী। যা বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা শহরের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় মৌসুম অনুযায়ী পরিবর্তিত হয়। এছাড়াও ভৌগোলিকভাবে ঢাকা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি অবস্থান করায় গ্রীষ্ম ও শীতকালে দিন–রাতের ব্যবধান স্পষ্টভাবে অনুভূত হয়।
সাধারণত, ঢাকা শহরে জানুয়ারিতে সূর্যোদয় হয় সকাল ৬:৪০–৬:৪৫ মিনিটের মধ্যে এবং সূর্যাস্ত হয় বিকাল ৫:২০–৫:৩০ মিনিটের মধ্যে। এসময় কিছুটা শীতের আভাস থাকায় দিনের দৈর্ঘ্য ছোট ও রাত কিছুটা বড় হয়। তবে ফেব্রুয়ারি শুরুর দিকে গরম পড়ার পাশাপাশি রাত ছোট ও দিন বড় হতে থাকে।
তবে বিষুবের প্রভাব মার্চ মাসে দিন ও রাত প্রায় সমান থাকে। আবার এপ্রিল ও মে মাসে দিনের দৈর্ঘ্য দ্রুত বাড়ে। জুন – জুলাই যেহেতু গ্রীষ্মকালীন সময় তাই এসময় দিনের দৈর্ঘ্য অনেকাংশে রাতের দৈর্ঘ্যের চেয়ে বড় হয়।
এ সময় সূর্যোদয় শুরু হয় ভোর ৫:১০–৫:১৫ মিনিটে এবং সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬:৪৫–৬:৫০ মিনিটে। যা বছরের দীর্ঘতম দিন নির্দেশ করে। জুলাইতেও দিন বড় থাকে, যদিও জুনের তুলনায় সামান্য কমতে শুরু করে।
আবার আগস্ট ও সেপ্টেম্বর মাসে দিন ধীরে ধীরে ছোট হয় এবং নভেম্বর ও ডিসেম্বর মাসে বছরের সবচেয়ে ছোট দিন দেখা যায়। এভাবে ঋতু অনুযায়ী ঢাকা শহরের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পরিবর্তিত হতে থাকে।