শৈত্যপ্রবাহ:
আজ রেকর্ডকৃত দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা ১১.২º সে.।

সিলেট- বিভাগ

আবহাওয়ার ডেটা লোড হচ্ছে...
-
লোড হচ্ছে...
💧 আদ্রতা
-
💨 বাতাস
-
🌧️ বৃষ্টিপাত
-

সূর্যোদয় ও সূর্যাস্তের সময়

লোড হচ্ছে...

আগামী ৭ দিনের আবহাওয়া

আবহাওয়ার ডেটা লোড হচ্ছে...

 

সিলেট বিভাগ: 

বাংলাদেশের উত্তর–পূর্বাংশে অবস্থিত সিলেট শহর চায়ের রাজধানী (Tea Capital of Bangladesh) হিসেবে পরিচিত। এর উত্তরে ও পূর্বে: ভারতের মেঘালয় ও আসাম রাজ্যের অবস্থান। ভৌগোলিক ভাবে এই অঞ্চল পাহাড়, হাওর ও নদ নদীতে ঘিরা।

ভৌগলিক অবস্থানের দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ অঞ্চল। বছরের বেশিরভাগ সময় এই অঞ্চলের আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকে। হঠাৎ বৃষ্টি হওয়া এই অঞ্চলের জন্য খুবই সাধারণ একটি ব্যাপার।

বছরের ছয়টি ঋতুর মধ্যে বিশেষ করে শীত মৌসুমে (নভেম্বর – ফেব্রুয়ারি) সকালে প্রচন্ড কুয়াশা ও কনকনে শীত অনুভূত হয়। কখনো কখনো তাপ মাত্রা ১০-১২° সেলসিয়াস পর্যন্ত নেমে আসে।

গ্রীষ্মের মৌসুমে (মার্চ-মে) এই অঞ্চলে মাঝেমধ্যে কালবৈশাখী ঝড়ের সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হয়। আবার বর্ষাকালে (জুন – সেপ্টেম্বর) এই অঞ্চলের কোথাও কোথাও ভারী ও দীর্ঘস্থায়ী বৃষ্টি লক্ষ্য করা যায়। হাওর এলাকায় পানি বৃদ্ধিসহ কখনো কখনো বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

তবে চাষাবাদের জন্য সুনামগঞ্জ সংলগ্ন হাওর (সমতল ও নদীতীরবর্তী) এলাকা বেশ উপযোগী। সিলেটের মৌলভীবাজার, সিলেট সদর অঞ্চলে সারা বছরেরই চা চাষ হয়। তবে মার্চ – অক্টোবর মাস চা চাষের জন্য বেশি উপযোগী।

সিলেট বিভাগ যেহেতু সবচেয়ে বেশি বৃষ্টি প্রবণ এলাকা তাই এই অঞ্চলের মানুষদের প্রতিদিনের আবহাওয়া, বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় ও বিশেষ আবহাওয়া সতর্কতা মেনে চলা খুবই জরুরী।