১০-০২-২০২৬ আবহাওয়া:
আগামীকাল দেশের ৮টি বিভাগের সর্বশেষ আবহাওয়ার খবর। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু ও আদ্রতা কোন অঞ্চলে কেমন থাকবে জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ এবং সারাদেশের শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে নদী উপত্যকা অঞ্চল সমূহের মধ্যে হালকা কুয়াশা পড়তে পারে। তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকা বিভাগ
দেশের ৮টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগের আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আগামীকাল ঢাকা সূর্যোদয় ভোর ৬:৩৫ মিনিট এবং সূর্যাস্ত বিকেল ৫:৫০ মিনিট। এছাড়াও ঢাকার সকালের আদ্রতা 47% এবং বিকেল বা সন্ধ্যার আদ্রতা ২৪% পর্যন্ত হতে পারে।
চট্টগ্রাম বিভাগ
দেশের একমাত্র বন্দরনগরী চট্টগ্রামে বিভাগের আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬° রেকর্ড করা হয়েছে। আগামীকাল চট্টগ্রাম বিভাগের সম্ভাব্য সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভোর ৬:২৭ মিনিট ও বিকেল ৫:৪৭ মিনিট।
চট্টগ্রামের সকালের আদ্রতা ৫৯% এবং বিকেলের আদ্রতা ৬৫% পর্যন্ত নামতে পারে। এছাড়াও আগামীকাল চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
সিলেট বিভাগ
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও আগামীকাল সিলেটের সূর্যোদয় ভোর ৬:৩০ মিনিট এবং সূর্যাস্ত বিকেল ৫:৪৩ মিনিট।
আগামীকাল সিলেটের সকালের আদ্রতা ৫৫% ও বিকেলের আদ্রতা ৩৭% থাকতে পারে এছাড়াও সিলেটের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
ময়মনসিং বিভাগ
ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত বাংলাদেশের উত্তর-মধ্যাঞ্চলের ময়মনসিং বিভাগ আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩° সে. রেকর্ড করা হয়েছে।
এছাড়াও আগামীকাল ময়মনসিংহ বিভাগের সূর্যোদয়ের সময় ৬:৩৬ মিনিট এবং সূর্যাস্ত বিকেল ৫:৪৯ মিনিট। আগামীকাল ময়মনসিংহের আকাশ আংশিক মেঘলা এবং সকালের আদ্রতা ৬৯% ও বিকেলের আদ্রতা ৩৯% পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
রাজশাহী বিভাগ
১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়াও আগামীকাল রাজশাহীর সূর্যোদয় ভোর ৬:৪২ মিনিট এবং সূর্যাস্ত বিকেল ৫:৫৭ মিনিট। সকালের আদ্রতা ৭৭% ও বিকেলের আদ্রতা অনেকাংশে কমে ২৯% পর্যন্ত নামতে পারে। আগামীকাল রাজশাহীতে আংশিক মেঘলা আকাশের সাথে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
রংপুর বিভাগ
বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি উৎপাদন এলাকা রংপুর আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩° সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও আগামীকাল রংপুরে সূর্যোদয় ভোর ৬:৪২ মিনিট এবং সূর্যাস্ত বিকেল ৫:৫৩ মিনিট।
তিস্তা অববাহিকার অঞ্চল রংপুরের সকালের আর্দ্রতা ৭১% এবং বিকেলের আদ্রতা ৩৪% পর্যন্ত হতে পারে। এছাড়াও আগামীকাল রংপুরে আংশিক মেঘলা আকাশের সাথে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
খুলনা বিভাগ
বাংলাদেশের অন্যতম শিল্পনগরী খুলনা আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৫° সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১° সে. রেকর্ড করা হয়েছে। এছাড়াও আগামীকাল খুলনায় সূর্যোদয় ভোর ৬:৩৭ মিনিট এবং সূর্যাস্ত বিকেল ৫:৫৫ মিনিট।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন খুলনার আগামীকাল সকালের আদ্রতা ৬৮% এবং বিকেলের আদ্রতা ২৬% পর্যন্ত উঠানামা করতে পারে। এছাড়াও আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
বরিশাল বিভাগ
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীমাতৃক জনপদ বরিশাল বিভাগের আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫°সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮° সেলসিয়াস। আগামীকাল বরিশালের সূর্যোদয় ভোর ৬:৩৪ মিনিট এবং সূর্যাস্ত বিকেল ৫:৫২ মিনিট।
আগামীকাল বরিশালের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সকালের আদ্রতা ৫৭% ও বিকালের আদ্রতা ৩৪% পর্যন্ত ওঠানামা করতে পারে।